বাংলাদেশসহ ১৪ অংশীদারের ওপর শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। এসব অংশীদারের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনও আছে। অতিরিক্ত উৎপাদনের অভিযোগ নিয়ে কয়েক মাসের তদন্তের পর বুধবার এই প্রস্তাব দেওয়া হয়েছে।


