কুমেক হাসপাতালে দুদকের অভিযান, ওষুধের মজুতে গরমিলের অভিযোগ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের কাছ থেকে ইসিজি ও ইকো পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়, সরকারি ওষুধের মজুতে গরমিল এবং বিভিন্ন পণ্য কেনাকাটায় বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখানোর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



