চুয়েটের অচলাবস্থা নিরসনে জরুরি সভা ডেকেছে শিক্ষক সমিতি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা ডেকেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আগামী বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।



