বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং

সৃষ্টি হতে পারে ২ লাখ কর্মসংস্থান

পাঁচ বছরে বাংলাদেশে ৬০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের লক্ষ্য জাপানের

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬৩৪ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের লক্ষ্য ধরেছে জাপান। এতে দুই লাখ মানুষের কর্মসংস্থান হতে পারে।

পাঁচ বছরে বাংলাদেশে ৬০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের লক্ষ্য জাপানের
প্রতীকী গ্রাফিক্স ছবি: ClaimBD

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েনের বেসরকারি বিনিয়োগের লক্ষ্য ধরেছে জাপান। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৩৪ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা। এই বিনিয়োগে দুই লাখ মানুষের কর্মসংস্থান হতে পারে।

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী।

দুই নেতা উৎপাদনশিল্প, খাদ্য ও কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং ওষুধশিল্পে পরস্পরের পরিপূরক ও টেকসই সরবরাহব্যবস্থা গড়ে তুলতে একমত হয়েছেন। আইসিটিতে ডিজিটাল রূপান্তর, দক্ষ জনবল তৈরি এবং নিরাপদ ডিজিটাল সংযোগকে অগ্রাধিকার দেওয়া হবে।

স্বাক্ষরিত জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করার অঙ্গীকারও করেছে দুই দেশ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের মসৃণ উত্তরণে এই চুক্তি সহায়ক হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।