বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত বাণিজ্যনীতির অংশ হিসেবে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর আওতায় বাংলাদেশসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে নতুন শুল্কের মুখে পড়বে।


