বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

২০ বছর পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হলেন বেসরকারি খাতের ব্যাংকাররা

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে বেসরকারি খাত থেকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সোনালী ব্যাংকের এমডি পদে পুনর্বহাল হয়েছেন শওকত আলী খান।

২০ বছর পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হলেন বেসরকারি খাতের ব্যাংকাররা
প্রতীকী গ্রাফিক্স ছবি: ClaimBD

প্রায় দুই দশক পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে বেসরকারি খাতের ব্যাংকারদের নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২৬ অক্টোবর এ-সংক্রান্ত নিয়োগপত্র জারি করে।

সাউথইস্ট ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম জনতা ব্যাংকের, যমুনা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকের এবং জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা বেসিক ব্যাংকের এমডি হয়েছেন। তাঁদের নিয়োগ তিন বছরের চুক্তিতে।

এ ছাড়া নিয়োগ বাতিলের আগের সিদ্ধান্ত বদলে সোনালী ব্যাংকের এমডি পদে শওকত আলী খানকে পুনর্বহাল করা হয়েছে। তাঁর মেয়াদ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত।

সর্বশেষ ২০০৪ সালে বেসরকারি খাত থেকে জনতা ব্যাংকের এমডি নিয়োগ পেয়েছিলেন সৈয়দ আবু নাসের বখতেয়ার আহমেদ। গত ১৯ অক্টোবর ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি ও সিইও নিয়োগের যোগ্যতার নীতিমালা সংশোধন করে সরকার। নতুন নীতিমালায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ২০ বছরের অভিজ্ঞতার শর্ত রাখা হয়েছে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।