বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে আছেন … জন
ভোর ০৪:২৪:২১
ব্রেকিং
দেশ রূপান্তরশরীরের জন্য জরুরি তিন ভিটামিন জাগো নিউজ ২৪জরুরি সংবাদ সম্মেলনে আসছেন নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যান সমকালতিন দিন বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, চালু থাকবে জরুরি সেবা বাংলা ট্রিবিউনচাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় বাংলাদেশিরা, জরুরি হস্তক্ষেপের আহ্বান প্রথম আলোকারাগারে জীবন সংকটে ইমরান খান, সরকারের কাছে জরুরি চিকিৎসার আবেদন প্রথম আলোনওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল জরুরি বিবিসি বাংলাজরুরি চিকিৎসার দাবি ইমরান খানের, আশঙ্কা ‘হয়তো জীবিত ফিরবেন না’ খবরের কাগজজরুরি চিকিৎসার আবেদন জানালেন ইমরান খান, বললেন জীবিত নাও ফিরতে পারি খবরের কাগজরাজনৈতিক বলয় থেকে মুক্ত করা জরুরি

শিক্ষা বোর্ডের নতুন সিদ্ধান্ত

এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, পেছাল দুই দিন

আগে ঘোষিত ২৯ অক্টোবরের বদলে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবর। পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী।

এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, পেছাল দুই দিন
প্রতীকী গ্রাফিক্স ছবি: ClaimBD

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ দুই দিন পিছিয়েছে। আগে ঘোষণা অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও এখন তা প্রকাশ করা হবে ৩১ অক্টোবর।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান নতুন তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেই নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে।

এর আগে ২৪ অক্টোবর সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ফল প্রকাশের বিস্তারিত ব্যবস্থা নিয়ে ২৬ অক্টোবর আলাদা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে; তবে সেটি আর প্রকাশ করা হয়নি।

এবারের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। বেশির ভাগ বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সেখানে লিখিত পরীক্ষা চলে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।