১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র
ভারতের কলকাতা ও শিলিগুড়িতে আগামী ১ ডিসেম্বর থেকে বাংলাদেশের দুটি নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে। পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং ওই রাজ্যগুলোতে দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকরা নতুন কেন্দ্র দুটির মাধ্যমে বাংলাদেশি ভিসার আবেদন করতে পারবেন।



