বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে আছেন … জন
সকাল ০৬:২৪:৫২
ব্রেকিং
দেশ রূপান্তরশরীরের জন্য জরুরি তিন ভিটামিন জাগো নিউজ ২৪জরুরি সংবাদ সম্মেলনে আসছেন নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যান সমকালতিন দিন বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, চালু থাকবে জরুরি সেবা বাংলা ট্রিবিউনচাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় বাংলাদেশিরা, জরুরি হস্তক্ষেপের আহ্বান প্রথম আলোকারাগারে জীবন সংকটে ইমরান খান, সরকারের কাছে জরুরি চিকিৎসার আবেদন প্রথম আলোনওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল জরুরি বিবিসি বাংলাজরুরি চিকিৎসার দাবি ইমরান খানের, আশঙ্কা ‘হয়তো জীবিত ফিরবেন না’

এলডিসি উত্তরণের আগে বাজারসুবিধা ধরে রাখার চেষ্টা

মালয়েশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রথম দফা আলোচনা শুরু

ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) প্রথম দফার আলোচনা। গত অর্থবছরে মালয়েশিয়ায় রপ্তানি ছিল ২৮ কোটি ২০ লাখ ডলার, আমদানি ২২৯ কোটি ডলার।

মালয়েশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রথম দফা আলোচনা শুরু
প্রতীকী গ্রাফিক্স ছবি: ClaimBD

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাণিজ্যসুবিধা হারানোর ঝুঁকি মাথায় রেখে মালয়েশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) প্রথম দফার আলোচনা শুরু করেছে বাংলাদেশ। ২৭ অক্টোবর ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ আলোচনা শুরু হয়।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন। আলোচনায় অংশ নিতে মালয়েশিয়ার ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী বছরের মধ্যে চুক্তিটি এগিয়ে নেওয়াই লক্ষ্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানি ছিল ২৮ কোটি ২০ লাখ ডলারের পণ্য, বিপরীতে আমদানি ২২৯ কোটি ডলারের। ঘাটতির বড় কারণ পাম তেল আমদানি।

বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আনোয়ার শহীদ এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ আলোচনায় জনশক্তি রপ্তানির বিষয়টি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। মাশরুর রিয়াজের মতে, মালয়েশিয়া হতে পারে বৃহত্তর আসিয়ান বাজারে প্রবেশের দরজা।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।