মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দুপুর ০১:৪৯:৩১
ব্রেকিং
বিবিসি বাংলাজরুরি চিকিৎসার দাবি ইমরান খানের, আশঙ্কা ‘হয়তো জীবিত ফিরবেন না’ খবরের কাগজজরুরি চিকিৎসার আবেদন জানালেন ইমরান খান, বললেন জীবিত নাও ফিরতে পারি খবরের কাগজরাজনৈতিক বলয় থেকে মুক্ত করা জরুরি ইত্তেফাকস্বাস্থ্য খাতের সুশাসন কেন জরুরি প্রথম আলোআন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকিলাবরূপপুরের জরুরি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইনকিলাবসাংবাদিককে হুমকির ঘটনায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা, কঠোর প্রতিবাদের সিদ্ধান্ত যুগান্তরজাতীয়করণকৃত কলেজে শূন্যপদের তথ্য চেয়ে মাউশির জরুরি নির্দেশনা যুগান্তরশীতের সঙ্গী গ্লিসারিন, তবে ব্যবহারে সতর্কতা কতটা জরুরি? সমকালশীতের শুরুতেই হাত-পায়ে কেন গ্লিসারিন মাখা জরুরি?

প্রায় এক ঘণ্টা বিদ্যুৎহীন সচিবালয়

গ্রিডে ত্রুটি, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

মেঘনাঘাট-হরিপুর জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে দুপুর ১২টা ৪৩ মিনিট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।

গ্রিডে ত্রুটি, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট
প্রতীকী গ্রাফিক্স ছবি: ClaimBD

জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। ২৭ অক্টোবর দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে এই বিভ্রাট শুরু হয়।

বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, মেঘনাঘাট-হরিপুর জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে এ ঘটনা ঘটে। এতে ঢাকার গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল এবং নারায়ণগঞ্জের ভুলতা, হরিপুর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সচিবালয় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎহীন ছিল বলে জানা গেছে।

রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক জরুরি বিবৃতিতে জানায়, বেশির ভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে এবং বাকি এলাকাতেও শিগগির সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।