আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু
আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের প্রথম আবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ডাবলিনে প্রেসিডেন্টের সরকারি বাসভবন আরাস অ্যান উখতারাইনে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।



