অচলাবস্থার প্রভাব: কাগুজে ভিসিতে চুয়েটে বাড়ছে দায়দেনা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থার প্রভাব এবার পড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে। যানবাহনের জ্বালানি, আনসার সদস্যদের বেতন এবং বিদ্যুৎ-গ্যাস বিলসহ বিভিন্ন খাতে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া।


