প্রচলিত রাজনীতিতে হতাশ মানুষ, বিশ্ব কি নতুন পথ খুঁজছে
সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে—ফ্রান্স, ভারত, ইতালি, আলবেনিয়া, স্পেন, সার্বিয়াসহ বিভিন্ন দেশে—একের পর এক আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মূল দাবিদাওয়া নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি ইউরোপজুড়ে নানা ধরনের উদ্বেগেরও সুর শোনা যাচ্ছে।



