কাল ফ্লাইট উদ্বোধন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম ধাপে ১১২ জন কর্মী নিয়ে আগামী বৃহস্পতিবার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।


