তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণে টানা দ্বিতীয় দিনের বৈঠকে দর-কষাকষির অংশ হিসেবে তৃতীয় দফা প্রস্তাব জমা পড়েছে মজুরি বোর্ডে। এসব প্রস্তাবে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবিত বেতনের অঙ্কের ব্যবধান ধীরে ধীরে কমেছে।


