চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট
চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম বিদেশি নাগরিক হিসেবে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের পাইলট জিশান আলী (৪০)। একই সঙ্গে মহাকাশে যাত্রা করা প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবেও ইতিহাস গড়তে চলেছেন তিনি।

