ফ্যাসিবাদবিরোধী ঐক্য: আলোচনায় সর্বদলীয় সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা করে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিরোধী দলসহ জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


