অ্যাপল পরিষেবায় আরেক দফা বিপর্যয়
সারাবিশ্বে কারিগরি বিপর্যয় চলছে। কিছুদিনের ব্যবধানে কয়েক দফা বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সংস্থা ও সরকারি পরিষেবা সংস্থা। গত সপ্তাহে মাইক্রোসফটের ডেটা সেন্টারে সমস্যা তৈরি হওয়ায় টিমস, আউটলুক ও কোপাইলটের মতো জনপ্রিয় পরিষেবায় ব্যাঘাত ঘটে।



