আঠারোর আগে শিশুদের কথার মূল্য নেই?
যমুনার চরের কুন্দেরপাড়ার নদীভাঙা স্কুলের শিক্ষার্থী হালিমার প্রশ্ন আজও আমাকে তাড়া করে: ‘কোনো পরিবর্তন আনার জন্য আমাদের কি সেই ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে?’ সেদিন হাজারো প্রশ্নের ভিড়ে তার সহপাঠীদের করা বিশেষ দুটি প্রশ্ন মনে গেঁথে গিয়েছিল।



