সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ২৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আবদুর রহমান; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট।



