একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সামরিক যুদ্ধের আশঙ্কার মধ্যে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার আরো উন্নতির জানান দিল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রচার করা হয়েছে।


