প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাচ্ছে শৈশব
একসময় বিকাল হলেই পাড়ার অলিগলি মুখর হয়ে উঠত শিশুদের কোলাহলে। কেউ খেলত ফুটবল, কেউ কানামাছি, গোল্লাছুট কিংবা লুকোচুরি। বৃষ্টির দিনে কাগজের নৌকা ভাসানো, শীতের সকালে রোদ পোহাতে পোহাতে গল্পের বই পড়া কিংবা দাদু-নানুর মুখে রূপকথার গল্প শোনা ছিল শৈশবের অবিচ্ছেদ্য অংশ।


