সুবর্ণজয়ন্তীর দ্বারে ইসলামী বিশ্ববিদ্যালয়
আজ ২২ নভেম্বর, প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮-এ পদার্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ১৯৭৯ সালের এই দিনে যাত্রা শুরু করে এ বিদ্যাপীঠ। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে একীভূত করার লক্ষ্য নিয়ে।



