বিজ্ঞাপন থেকে ‘৪২০’-এর বিশু, যেভাবে দর্শকের মন কাড়েন সোহেল খান
‘ওরে কত কথা বলে রে’ — নিশ্চয়ই মনে আছে দু`দশক আগে টেলিকম অপারেটর বাংলালিংকের বিজ্ঞাপনের সেই বিখ্যাত সংলাপটি। সোহেল খানের শুরুটা হয়েছিল সেখানেই। এরপর টেলিভিশন নাটকে অভিনয়, আর মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ ধারাবাহিকে বাড়িওয়ালা বিশু চরিত্রে অভিনয় করে পরিচিতি পান দেশজুড়ে।


