প্রথম দিন বসছে বিএনপি জামায়াতসহ ১৯ দল
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৩ দিনব্যাপী এ সংলাপের প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি।