কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারের ঈদগাঁওতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।



