কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশারচালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী এক শিশু ও একজন পুরুষ রয়েছেন।


