পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরিষা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইউনুস হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।



