গোপালগঞ্জে সাঁজোয়া যান ও ‘বডি–ওর্ন ক্যামেরা’ নিয়ে বিজিবির টহল
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সোমবার সকাল থেকে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের টহল চলছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।



