খেলাপি ঋণের ৮৫ শতাংশ ১৫ ব্যাংকে: পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি
দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি কেন্দ্রীভূত রয়েছে ১৫টি ব্যাংকে। এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে।
