ঘুষ গ্রহণের অভিযোগে শরীয়তপুর ভূমি অফিসে দুদকের অভিযান
শরীয়তপুরের ডামুড্যায় জমির নামজারি (মিউটেশন) করে দেওয়ার আশ্বাসে সেবাগ্রহীতার কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



