নিখোঁজের এক মাস পর ধানক্ষেতে মিলল বৃদ্ধের কঙ্কাল
বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর ধানক্ষেত থেকে কজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের একটি ধানক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।



