শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার নেই, টমটমের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু
বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে ইট-বালু বহনকারী টমটমের ধাক্কায় আসমা বেগম (৩২) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।



