লাস ভেগাসে ভার্সটাপেনের দক্ষতায় মুগ্ধ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন
লাস ভেগাস গ্রাঁ প্রিতে ম্যাক্স ভার্সটাপেনের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সাবেক ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন জ্যাক ভিলনুভ। তাঁর মতে, রেড বুল চালকের রেসিং দক্ষতার কাছে মার্সিডিজের জর্জ রাসেল ও কিমি আন্তোনেল্লি পিছিয়ে ছিলেন।



