তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে স্তব্ধ বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগে শীর্ষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বুধবার ফ্রান্সের ক্লাব লিলের মাঠে ২-১ গোলে হেরেছে ভিনসেন্ট কোম্পানির দল। প্রথমার্ধে দায়ো উপামেকানোর গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে হারতে হয়েছে জার্মান জায়ান্টদের।



