এক সরকারি হাসপাতালে হঠাৎ দুদকের অভিযান, যেসব জালিয়াতি ধরা পড়লো
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছদ্মবেশে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোগীদের কাছ থেকে বিনা রশিদে অর্থ আদায়, ওষুধের মজুতে গরমিল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি।



