বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে আছেন … জন
সকাল ১০:২৬:৫৭
ব্রেকিং
ভোরের কাগজগোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত ইনকিলাবপোশাকশিল্পে টেকসই মজুরি নিশ্চিত করতে চার পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি ইত্তেফাকদুপুর ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ডেইলি বাংলাদেশগোপালগঞ্জের ঘটনায় রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত বাংলা ট্রিবিউনজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ঢাকা পোস্টজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী ইত্তেফাকঢাবির ভর্তি আবেদন নিয়ে জরুরি নির্দেশনা

কালিয়াকৈরে ১০-১২টি কারখানা বন্ধ

বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সরিয়ে নিতে চেষ্টা চালায় পুলিশ।

বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ
প্রতীকী গ্রাফিক্স ছবি: ClaimBD

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, ২৭ অক্টোবর বেলা ১১টার দিকে এসেনশিয়াল ক্লথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে মিছিল নিয়ে আশপাশের কারখানার শ্রমিকদের যোগ দিতে আহ্বান জানান। এ সময় কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ১০ থেকে ১২টি কারখানা উৎপাদন বন্ধ রাখে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে বোঝানো হচ্ছে। নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ বিষয়ে এসেনশিয়াল ক্লথিং কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।