সিনেমার পর্দায় আসছে জিদানের জীবন
ফুটবল মাঠে তাঁর অসাধারণ নৈপুণ্য, বিশ্বকাপ জয় এবং কোচ হিসেবে অনন্য সাফল্য—সব মিলিয়ে জিনেদিন জিদানের জীবন এবার উঠে আসতে পারে বড় পর্দায়। ফ্রান্সের এই কিংবদন্তি ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে নিয়ে একটি জীবনীভিত্তিক সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে।



