মালিক-শ্রমিক দু’পক্ষেরই পুনঃপ্রস্তাবের সিদ্ধান্ত মজুরি বোর্ডের
তৈরি পোশাক মালিক-শ্রমিক উভয়পক্ষ শ্রমিকদের নিম্নতম মজুরি সংক্রান্ত বিষয়ে সংশোধিত পুনঃপ্রস্তাব দেবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সোমবার (২৩ নভেম্বর) সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।



