ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি ২ লাখ ১৮ হাজার কোটি টাকা
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে পারছে না অধিকাংশ ব্যাংক। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৮ কোটি ৫৪ লাখ টাকা।

