মজুরি নিয়ে সিদ্ধান্ত হয়নি, নতুন প্রস্তাব দেবে মালিক-শ্রমিক উভয়পক্ষ
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। উভয়পক্ষই একে অপরের দেওয়া প্রস্তাবে একমত হতে না পারায় নতুন করে সংশোধিত প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


