দেশবন্ধুর নতুন দুই পানীয় পণ্যের উদ্বোধন, লক্ষ্য ২০২৭ সালে বাজার সম্প্রসারণ
দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নতুন দুই পানীয় পণ্য ‘ডিবিজি পানি’ ও ‘ভোল্টেজ’ বাজারে আনার ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৭ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো এবং দেশের বিভিন্ন অঞ্চলে বাজার সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটির বার্ষিক ‘ডিপো হোল্ডার মিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।



