নিজ দেশেই ইতিহাস গড়লেন জেনিফার ব্যারেটো
২০০৬ সালে জুলেইকা রিভেরার পর ঠিক ২০ বছর পর আবারও পুয়ের্তো রিকোর ঘরে ফিরল মিস ইউনিভার্সের মুকুট। নিজ দেশের মাটিতেই ইতিহাস গড়ায় আনন্দে ভাসছেন জেনিফার ব্যারেটো। ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এর জমকালো আসরে বিশ্বসুন্দরীর কাঙ্ক্ষিত মুকুট জিতে নিলেন ২৭ বছর বয়সী এই পুয়ের্তো রিকান তরুণী।



