স্যান্ডপেপার বিতর্ক মেটাতে নতুন প্রস্তাব দিলেন খাজা
২০১৮ সালের বল টেম্পারিং বিতর্কের অবসানে দলীয়ভাবে দায় স্বীকারের প্রস্তাব দিয়েছেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সসহ দলের সবাইকে নিয়ে একটি যৌথ বিবৃতির খসড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের কাছে পাঠিয়েছেন তিনি।
