৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী
মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে পরখ করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে তিনি কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন।



