জামালপুর সীমান্তে ৩৫ সিসিটিভি ও ১৭ সার্চলাইট স্থাপন
জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৩৫টি ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে।



