জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু
জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ওভারপাসে বস্তুটি দেখতে পান কয়েকজন পথচারী।



