শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ পুনরুদ্ধার করলো ভারত
ইনিংসের একেবারে শেষ বলে চার হাঁকিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিল ভারত। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতল ভারতীয় যুবারা।

