৭ মাসের যমজ দুই কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা মো. জাহেদ (৫৫)। গতকাল শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে বাবা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।



