মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু চলতি সপ্তাহেই: চিফ প্রসিকিউটর
সারাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলতি সপ্তাহেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সুষ্ঠু তদন্তের স্বার্থে ইতোমধ্যে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



